এইচএসসি উত্তীর্ণদের শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি, সময় বাড়ল আবেদনের

২৫ অক্টোবর ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি © সংগৃহীত

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের (স্নাতক বা সমমান অধ্যয়নরত) এ বৃত্তি প্রদান করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আবেদনের সময়সীমা নির্ধারণ করেছিল ২২ অক্টোবর। এ সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা ২১ নভেম্বর ২০২৪। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

002 (1)

যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

আবেদনপত্রের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা এখানে ক্লিক করে সংগ্রহ করা যাবে; 

গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখুন

*আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে;

*যেসব আবেদনকারীর পিতা বা মাতার বাত্সরিক আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না;

*ওপরে বর্ণিত আবেদনের যোগ্যতা ও আবেদপত্রের ফরমে উল্লেখ করা শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;

আবেদনপত্র পাঠানোর মাধ্যম

*আবেদনপত্র ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে;

আবেদনপত্র যে ঠিকানায় পাঠাবেন

হেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার’, প্লট নম্বর ৪, ব্লক: সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ২২ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না;

বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

দুই জয়েও সেমিফাইনালের নিশ্চয়তা নেই ভারতের
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্…
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সৌন্দর্যহীন অবস্থায় জাবির প্রধান ফটক, নষ্ট হচ্ছে বিশ্ববিদ্য…
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে পূবালী ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএর বাইরে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের দাবি মানে ২৮০০ কো…
  • ২৩ ফেব্রুয়ারি ২০২৬