ফুল ফ্রি টিউশন ফি নিয়ে স্নাতক করুন কানাডায়

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
ফুল ফ্রি টিউশন ফি নিয়ে স্নাতক করুন কানাডায়

ফুল ফ্রি টিউশন ফি নিয়ে স্নাতক করুন কানাডায় © সংগৃহীত

সমৃদ্ধ গবেষণা, শিক্ষার ধরণ বা পাঠ্যসূচি, উন্নত জীবনযাত্রা, সমৃদ্ধ জ্ঞান অর্জন এসব কিছুর জন্যই কানাডার বিশ্ববিদ্যালয় গুলোর চাহিদা ব্যাপক। ম্যাপল পাতার দেশটির অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে অন্যতম এবং বাংলাদেশসহ সারা বিশ্বে এর সনদের গ্রহণযোগ্যতা রয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোও আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ দিয়ে থাকে। 

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত তেমনি একটি স্কলারশিপ হচ্ছে লেস্টার বি পিয়ারসন। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ অক্টোবর ২০২৪।  

টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অনটারিও রাজ্যে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮২৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* পাঠ্যবই সরবরাহ করা হবে।
* স্বাস্থ্য বীমা।
* আবাসনের ব্যাবস্থা।

রও পড়ুন: উচ্চশিক্ষায় স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সুইডেন

যোগ্যতার মানদণ্ড:
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।
* ইংরেজি মাধ্যেমে পড়াশোনা থাকলে ইংরেজি দক্ষতা পরীক্ষা দিতে হবে না।
* ডুয়োলিঙ্গ ইংরেজি টেস্ট গ্রহণযোগ্য।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

এমপি গাজী নজরুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সবচেয়ে বড় গণকবরের সন্ধান পেলেন শ্রীলঙ্কান শ্রমিকরা, মিলল ৫৭…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানাল বিপিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬