স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ PM
থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭ সালের জানুয়ারি ইনটেকে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (SIIT)। "এসআইআইটি গ্র্যাজুয়েট স্কলারশিপ" এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (SIIT) ১৯৯২ সালে থাইল্যান্ডের থাম্মাসাত ইউনিভার্সিটির অধীনে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি দ্রুতই একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। SIIT পূর্বে অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম পরিচালনা করেছে। বর্তমানে তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ দিচ্ছে। বিশ্বমানের গবেষণা সুবিধা, অভিজ্ঞ শিক্ষক ও বহুমুখী শিক্ষার্থী সম্প্রদায়ের মাধ্যমে SIIT একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করেছে।

সুযোগ-সুবিধা

*মাস্টার্স ও পিএইচডি উভয় প্রোগ্রামের সম্পূর্ণ টিউশন ফি কভারেজ;

*গবেষণা ও থিসিসের জন্য পূর্ণ সহায়তা;

*মাসিক ভাতা: ১০,০০০ বাথ;

*রাউন্ড ট্রিপ এয়ার টিকিটের ব্যয় কভারেজ (ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট);

*ভিসা, স্বাস্থ্যবিমা ও অন্যান্য খরচের জন্য সর্বোচ্চ ১০,০০০ বাথ অতিরিক্ত সহায়তা;

আরও পড়ুন: পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*SIIT-এর প্রদত্ত প্রোগ্রামগুলোর যেকোনো একটি বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী হতে হবে;

*পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*দুটি সুপারিশপত্র জমা দিতে হবে;

*শারীরিকভাবে সুস্থ হতে হবে;

*বর্তমানে অন্য কোনো বৃত্তি বা গ্রান্ট গ্রহণ করলে এই বৃত্তির জন্য যোগ্য হবেন না;

আরও পড়ুন: শেভেনিং স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র;

*গবেষণাপত্র বা প্রকাশনা (যদি থাকে);

*সাম্প্রতিক ছবি;

*স্টেটমেন্ট অব পারপাস (SOP);

*দুটি সুপারিশপত্র;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ (যদি থাকে);

আরও পড়ুন: ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থীরা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9