ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থীরা

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ PM
জাপানে বিনা খরচে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

জাপানে বিনা খরচে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে চার থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময় আগামী ১৫ অক্টোবর ২০২৬।

এটি একটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৭ সালের ১ এপ্রিল শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সুযোগ-সুবিধা

*প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন প্রদান করবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*বিনা মূল্যে চিকিৎসা বিমা;

*ফ্রি ভিসা সাপোর্ট;

*আবাসনব্যবস্থা;

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*২৫০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাস;

*সুপারিশ লেটার;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৬।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬