রচনা লিখে জিতুন লাখ টাকা, সঙ্গে অভিভাবকসহ জাপান ভ্রমণের সুযোগ

২৬ আগস্ট ২০২৪, ১০:১১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
রচনা লিখে জিতুন লক্ষ টাকা, সঙ্গে অভিভাবকসহ জাপান ভ্রমণের সুযোগ

রচনা লিখে জিতুন লক্ষ টাকা, সঙ্গে অভিভাবকসহ জাপান ভ্রমণের সুযোগ © ফাইল ছবি

জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনির্ভাসিটি (আইসিইউ) গ্লোবাল ইয়ুথ রচনা প্রতিযোগিতা ২০২৪-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের ১৪-১৮ বছর বয়সের যুবকরা এই রচনা প্রতিযোগিতার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৯ অক্টোবর। 

আইসিইউ এবং জাপান আইসিইউ ফাউন্ডেশন যুবকদের জন্য এ রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করে থাকে। মানবাধিকার এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ওপর ভিত্তি করে রচনার থিম ঠিক করা হয়। সমাজকে এগিয়ে নিতে যুবকদের  নিজেদের দৃষ্টিভঙ্গি জানার এ প্রতিযোগিতায় প্রতিবছর বাছাইকৃত থিমের উপর রচনা বা প্রবন্ধ লিখতে হয়। কয়েকটি বিষয়ের মধ্য থেকে যেকোনো একটি বিষয়ের ওপর প্রবন্ধ বা রচনা লিখতে হয় আগ্রহীদের। 

আরও পড়ুন: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করুন বিনা খরচে

পুরস্কারসমূহ:
*প্রথম পুরস্কার বিজয়ী একজন অভিভাবকসহ ২০২৫ সালে জাপান ভ্রমণের সুযোগ পাবেন। এ জন্য বিমানের টিকিটসহ নানা সুবিধা মিলবে। এসবের পাশাপাশি দেওয়া হবে এক লাখ ইয়েন (বাংলাদেশি টাকায় ৮২ হাজার ১২৬ টাকা) ।
* দ্বিতীয় পুরস্কার বিজয়ী একজন পাবেন ৫০ হাজার ইয়েন।
* তৃতীয় পুরস্কার বিজয়ী ১০ জন বিশেষ পুরস্কার পাবেন।

যোগ্যতাসমূহ: 
* বিশ্বের যেকোনো দেশের যুবকেরা আবেদন করতে পারবেন।
* ২০২৪ সালের ৯ অক্টোবরে বয়স ১৪–১৮ বছরের মধ্য হতে হবে বয়স। 
* রচনা বা প্রবন্ধ ইংরেজিতে লিখতে হবে। 
* রচনার শব্দসংখ্যা হতে হবে ৬৫০। 
* রচনায় বিবলিওগ্রাফি ও টাইটেল থাকতে হবে এবং টাইটেলের সঙ্গে রচনার বিষয়ে মিল থাকতে হবে। 

আবেদন প্রক্রিয়া:
আইসিইউ গ্লোবাল ইয়ুথ রচনা প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার দুর্দান্ত জয়
  • ১৮ জুন ২০২৬
পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৮ জুন ২০২৬
কার্যকর ১ জুলাই হলেও পে স্কেলের বেতন পেতে সময় লাগবে আরও তিন…
  • ১৮ জুন ২০২৬
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বহিষ্কৃত বিএ…
  • ১৮ জুন ২০২৬
হল সংসদের জিএসকে হেনস্তার অভিযোগ, আম্মার বললেন—‘টাচই করিনি’
  • ১৮ জুন ২০২৬
‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর কথা ভাবছিলাম’
  • ১৮ জুন ২০২৬