জাপানে স্নাতকোত্তর করুন টিউশন ফি ছাড়াই, থাকছে আবাসন ভাতা

১৫ জুলাই ২০২৪, ১২:২১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

সূর্যোদয়ের দেশ জাপান আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। ‘এডিবি স্কলারশিপ ২০২৫’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে পড়তে পারবে দেশটির কিয়োটো বিশ্ববিদ্যালয়ে। এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সকল সদস্য দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এশিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করে থাকে।

এর আওতায় এডিবির সদস্য ৯টি দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা। স্কলারশিপটির মেয়াদ এক বছর। প্রয়োজনে দ্বিতীয় বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো যাবে। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সর্বোচ্চ সময়কাল দুই বছর। আবেদনের শেষ সময় আবেদনের শেষ সময় জুন (এপ্রিল ইনটেকের জন্য) এবং  নভেম্বর (অক্টোবর ইনটেকের জন্য)। 

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে । 
* প্রত্যেক শিক্ষার্থীর মাসিক ব্যয় ও আবাসন ভাতা প্রদান করবে।
* বিমানে যাতায়াতের টিকিট।
* এ ছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই কেনার ভাতা।

আবেদনের যোগ্যতা
* এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে। 
* স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
* আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। 
* ডিগ্রি শেষ হওয়ার পর প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষায় আপনার গন্তব্য হতে পারে যে পাঁচ দেশ

প্রয়োজনীয় নথিপত্র 
১। স্কলারশিপ আবেদন ফরম  
২। আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি
৩। দুইটি রেফারেন্স লেটার 
৪। একাডেমিক সনদপত্র 
৫। মোটিভেশন লেটার 
৬। জীবনবৃত্তান্ত 
৭। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট 
৮। মেডিক্যাল সার্টিফিকেট
৯। আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন (প্রোগ্রামের চাহিদা অনুযায়ী) 

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

 
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ৩ ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ১৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলে…
  • ১৫ মার্চ ২০২৬
হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল এক আসামি
  • ১৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ও ইরাকের এরবিলে তেল শোধনাগারে…
  • ১৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শিল্পকারখানা গুটিয়ে নিতে বলল ইরান
  • ১৫ মার্চ ২০২৬
মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081