যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন

০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ PM
হেনরিখ বল ফাউন্ডেশন

হেনরিখ বল ফাউন্ডেশন © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হেনরিখ বল ফাউন্ডেশন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা ফাউন্ডেশনটির ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। নির্বাচিত ইন্টার্নরা মাসে ৭০০ মার্কিন ডলার ভাতা পাবেন। এ ছাড়া জে-১ ভিসা ও সংশ্লিষ্ট ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬।

হেনরিখ বল ফাউন্ডেশন জার্মানির একটি আন্তর্জাতিক গবেষণা ও নীতি উন্নয়নমূলক সংস্থা। গণতন্ত্র, মানবাধিকার, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও লিঙ্গসমতা নিয়ে কাজ করে সংস্থাটি। এর সদর দপ্তর জার্মানির বার্লিনে অবস্থিত। ওয়াশিংটন ডিসিভিত্তিক কার্যালয় থেকে যুক্তরাষ্ট্রে নীতি গবেষণা, নেতৃত্ব বিকাশ ও আন্তর্জাতিক ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালনা করা হয়।

সুযোগ-সুবিধা
মাসিক ৭০০ মার্কিন ডলার ভাতা।

ফুলটাইম ইন্টার্নদের প্রতি তিন মাসে পাঁচ দিনের বেতনসহ ছুটি।

জে-১ ভিসা ও সংশ্লিষ্ট ব্যয় ফাউন্ডেশন বহন করবে।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

আবেদনের যোগ্যতা
স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে অথবা স্নাতক ডিগ্রি সম্পন্নের এক বছরের মধ্যে থাকতে হবে।

পিএইচডি শিক্ষার্থী ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

সপ্তাহে ৪০ ঘণ্টা করে তিন থেকে ছয় মাস ফুলটাইম কাজ করার সক্ষমতা থাকতে হবে।

ইন্টার্নশিপের অন্তত একটি ক্ষেত্রের সঙ্গে প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

ইন্টার্নশিপের ক্ষেত্র
১. ফরেন পলিসি অ্যান্ড ডেমোক্রেসি: আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, পাবলিক পলিসি কিংবা ইউরোপীয় ও জার্মান রাজনীতি নিয়ে আগ্রহী শিক্ষার্থীরা এ ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন।

২. গ্লোবাল ট্রানজিশন ও ডিজিটাল পলিসি: বৈশ্বিক উন্নয়ন ও ডিজিটাল নীতিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ ক্ষেত্র। পাবলিক পলিসি, আইন, আন্তর্জাতিক সম্পর্ক বা অর্থনীতি বিষয়ে পড়াশোনা করা প্রার্থীরা অগ্রাধিকারযোগ্য ক্ষেত্রের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা মিলিয়ে আবেদন করতে পারবেন।

৩. ক্লাইমেট অ্যান্ড এনার্জি: জ্বালানি, পরিবেশ ও যোগাযোগভিত্তিক কার্যক্রমে আগ্রহী শিক্ষার্থীরা এ ক্ষেত্রে কাজ করতে পারবেন।

ইন্টার্নদের দায়িত্ব
ইন্টার্নদের প্রশাসনিক কাজ, যোগাযোগ ও গবেষণাসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। 

প্রশাসনিক কাজ: ইভেন্ট আয়োজন, ডেটাবেজ ব্যবস্থাপনা ও ফ্রন্ট ডেস্কের দায়িত্ব পালন।

কমিউনিকেশন: সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি এবং ওয়েবসাইট ও ব্লগ হালনাগাদ।

আরও দেখুন: বিধবা আছিয়ার থানায় লিখিত অভিযোগের পর পলাতক ফ্যামিলি কার্ড কান্ডে জড়িত আব্দুল কুদ্দুছ

গবেষণা: চলমান ইভেন্ট ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা এবং ইভেন্ট প্রস্তুতিতে সহায়তা।

ক্যাপস্টোন প্রজেক্ট: নিজের পছন্দের বিষয়ের ওপর একটি বড় প্রকল্প অথবা কয়েকটি ছোট প্রকল্প সম্পন্ন করা।

আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র
১. রিজিউম (সিভি)।

২. কাভার লেটার।

৩. সর্বোচ্চ ২৫০ শব্দের চ্যালেঞ্জ স্টেটমেন্ট।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য হেনরিখ বল ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন।  

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন
  • ০৯ অক্টোবর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নি…
  • ০৯ অক্টোবর ২০২৬