সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, থাকছে দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ

১১ জুলাই ২০২৪, ০১:২১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি

সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি © সংগৃহীত

সুইজারল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিন থেকে চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে। ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’র আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। সুইজারল্যান্ড সরকারের ফেডারেল কমিশনের মাধ্যমে ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’র অধীনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্বের প্রায় ১৮০টি দেশের শিক্ষার্থীদের এ স্কলারশিপ দিয়ে থাকে সুইজারল্যান্ড সরকার। 

বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহন শুরু হবে ২৩ আগস্ট এবং আবেদন গ্রহণ শেষ হবে ২৩ অক্টোবর ২০২৪।

ব্যাংকিং, শিক্ষাব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই শিক্ষার ওপর জোর দিয়ে আসছে। সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দিয়ে থাকে উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ।

স্কলারশিপ নিয়ে স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন চীনের ইউনিভার্সিটিতে

সুযোগ-সুবিধা
* আংশিক টিউশন ফি দেবে
* মাসিক ভাতা প্রদান করবে 
* স্বাস্থ্য বীমা
* বিমান ভাড়া
* আবাসন ভাতা 
* সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ, ডিনার ও দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়া পড়া যাবে জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে

যোগ্যতা
* স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
* এছাড়াও সাধারণ এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য প্রত্যেক দেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া শিটগুলি দেখতে হবে।   

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে 

 
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence