স্কলারশিপে পিএইচডির সুযোগ ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সে, করুন আবেদন

১৪ জুলাই ২০২৬, ১০:৪০ PM
ইতালিতে স্কলারশিপে পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

ইতালিতে স্কলারশিপে পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স। পেগাসো পিএইচডি স্কলারশিপ-২০২৬ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৬ আগস্ট ২০২৬। 

বিশ্ববিদ্যালয়ের ৪২তম পিএইচডি ভর্তি কার্যক্রমের আওতায় ‘পেগাসো পিএইচডি স্কলারশিপ-২০২৬’ প্রদান করা হবে। ইতালির রিজিওনে তাসকানা, ইউরোপীয় সামাজিক তহবিল (PR ESF+ ২০২১–২০২৭) এবং জিওভানিসি (Giovanisì) প্রকল্পের যৌথ অর্থায়নে এ স্কলারশিপ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ঘরে বসেই IELTS প্রস্তুতি নিতে পড়ুন এই বইটি

সুযোগ-সুবিধা

*মাসিক কিস্তিতে বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো বৃত্তি প্রদান করা হবে (প্রযোজ্য সামাজিক নিরাপত্তা কর্তন সাপেক্ষে)। অনুমোদিত বিদেশি গবেষণায় অংশ নিলে বৃত্তির পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

*বৃত্তির অন্তত ১০ শতাংশ গবেষণা কার্যক্রমে ব্যয় করা যাবে;

*ইতালিতে যাওয়ার প্রাথমিক ব্যয় মেটাতে এককালীন সর্বোচ্চ ৫ হাজার ইউরো সহায়তা প্রদান করবে;

*গবেষণা দক্ষতা ও সফট স্কিল উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ থাকবে;

*ভিসা, নথিপত্র সত্যায়ন, অনুবাদ, বাসাভাড়ার জামানত, বিমানভাড়াসহ প্রাথমিক স্থানান্তর ব্যয়ে সহায়তা প্রদান করবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*অনলাইনে পূরণকৃত আবেদনপত্র;

*বৈধ পাসপোর্টের কপি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় অনুযায়ী অন্যান্য সহায়ক নথি;

আরও পড়ুন: পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করতে হবে। ৩০ ইউরো আবেদন ফি জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়। 

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ আগস্ট ২০২৬।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9