‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!

১৭ জুলাই ২০২৬, ০১:৪২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০১:৪৩ AM
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!

‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা! © সংগৃহীত

একসঙ্গে মরার চুক্তি করে যমুনা নদীর সেতুতে এসেছিলেন প্রেমিক-প্রেমিকা। তবে সময় আসতেই ঘটল এক অভাবনীয় কাণ্ড। প্রেমিকা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এরপর প্রেমিক নদীতে লাফ দিতেই নিজের পথ ধরে চলে গেলেন প্রেমিকা। হেঁটে চলে গেলেন বাড়ি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে। বৃহস্পতিবারের (১৬ জুলাই) এই ঘটনার পর ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, ওই প্রেমিক যুগল একসঙ্গে আত্মহত্যা করার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদের মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল। সেতুতে দাঁড়িয়ে দুজনে শেষবারের মতো কথাও বলেন।

পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা নামে ওই যুবক হঠাৎ করেই যমুনা নদীতে ঝাঁপ দেন। কিন্তু তীরে দাঁড়িয়ে থাকা প্রেমিকা আর ঝাঁপ দেননি। চোখের সামনে প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখেও তিনি শান্তভাবে সেখান থেকে হেঁটে চলে যান।

যুবকের লাফ দেওয়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় ডুবুরি দল। তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন তারা। বেশ কিছুক্ষণের চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে আনু গুপ্তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, ওই যুবকের সঙ্গে থাকা তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬