সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭ জুলাই ২০২৬, ০১:১৫ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০১:১৬ AM
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে © সংগৃহীত

দেশের ১০ জেলার ওপর দিয়ে শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়াবিদরা জানান, শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এ সময়ে বান্দরবানে ২৭ মিলিমিটার ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪, লক্ষ্মীপুরের রামগতিতে ১৭, চট্টগ্রামে ১৩, খুলনায় ১২, চট্টগ্রামের আমবাগানে ১১, কক্সবাজারে ১০, ভোলায় ৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

এ অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ থেকে একাদশে ভর্তি শুরু, লাগবে যেসব কাগজপত্র
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রপাতসহ ভোর থেকে তুমুল বৃষ্টি, স্বস্তির সঙ্গে ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক এসআইয়ের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ফাইনালের পথে ফের ভারত বাধা, আজ মাঠে নামছে জ্যোতিরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬