স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সিডনি ইউনিভার্সিটিতে, করুন আবেদন

১৩ জুলাই ২০২৬, ১০:৪৮ PM
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে করুন আবেদন

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে করুন আবেদন © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি। গবেষণাভিত্তিক মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬।

প্রতি বছর স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রির জন্য এ স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সাধারণত মাস্টার্সের জন্য দুই বছর ও পিএইচডির জন্য সর্বোচ্চ চার বছরের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

ঘরে বসে IELTS প্রস্তুতিতে পড়ুন

সিডনি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ওশেনিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস ক্যাম্পারডাউন এবং ডার্লিংটন শহরতলিতে অবস্থিত। ১৬টি অনুষদ ও স্কুল নিয়ে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

সুযোগ–সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন ব্যবস্থাসহ, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ সব মিলিয়ে বছরে ৪২,৭৫৪ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে।

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*অ্যাকাডেমিকভাবে ভালো ফলাফল থাকতে হবে ও গবেষণা পরিচালনার যোগ্যতা থাকতে হবে;

*বর্তমানে সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাভিত্তিক মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির অফার লেটার থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

আনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬।

পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর...
  • ১৭ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬