বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ, আবেদন করতে পারবেন চাকরিজীবীরাও

১৫ জুলাই ২০২৬, ১০:৫৩ PM
ফেলোশিপে এমএস-এমফিল-পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ফেলোশিপে এমএস-এমফিল-পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি–NST) ফেলোশিপে আবেদনপত্র আহ্বান করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়/অনুমোদিত স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে ভৌতবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল/জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান/খাদ্য ও কৃষিবিজ্ঞানের আওতাভুক্ত বিষয়ে এমএস/এমএসসি, এমফিল ও পিএইচডি কোর্স/গবেষণারত শিক্ষার্থী/গবেষকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী যেকোনো ০১টি গ্রুপে কেবল ০১ টি আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। 

আবেদনের শর্তাবলি

১. পূর্ণকালীন ছাত্রত্ব না থাকলে (এমএস/এমএসসি, এমফিল ও পিএইচডিসহ যে পর্যায়েরই হোক) আবেদনের যোগ্য হবেন না। খণ্ডকালীন বা সন্ধ্যাকালীন ছাত্রত্ব গ্রহণযোগ্য হবে না। এমএস/এমএসসি পর্যায়ে নবায়নের কোনো সুযোগ নেই। দ্বিতীয় মাস্টার্সের ক্ষেত্রে আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. চাকরিজীবী ছুটির প্রমাণক জমা প্রদান সাপেক্ষে কেবল এমফিল ও পিএইচডি পর্যায়ের ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। দাপ্তরিক অনুমতি না নিয়ে ভর্তি হয়ে থাকলে তিনি আবেদনের যোগ্য হবেন না।

৩. ‘অন্য কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠান হতে শিক্ষা/গবেষণার জন্য কোনো প্রকার ফেলোশিপ/অনুদান গ্রহণ করেন না’ মর্মে ৩০০/-(তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাসহ নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা স্ক্যান কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত/আপলোড করতে হবে। অঙ্গীকারনামার নমুনা ওয়েবসাইটে (www.most.gov.bd) পাওয়া যাবে।

৪. আবেদনকারীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পর্যায়ে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী হতে হবে। বিজ্ঞান ছাড়া অন্য গ্রুপের আবেদনকারী আবেদনের যোগ্য নয় বলে বিবেচিত হবে।

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

৫. এমএস/এমএসসি কোর্সে অধ্যয়নরতদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৪.৫ (স্কেল-৫)/প্রথম বিভাগ এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ ন্যূনতম ৩.৪ (স্কেল-৪)/৪.২৫ (স্কেল-৫)/প্রথম শ্রেণি থাকতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।

৬. স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সনদে সিজিপিএ দশমিকের পর তিন সংখ্যা থাকলে দুই সংখ্যা দাখিল করতে হবে। মেডিক্যাল, ভেটেরিনারি, ইংলিশ মিডিয়াম বা অন্য প্রযোজ্য ক্ষেত্রে যেখানে Passed/Awarded সার্টিফিকেট রয়েছে সেসব ক্ষেত্রে আবেদনকারীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রেজাল্ট জিপিএ/সিজিপিএ-তে রূপান্তর করে রূপান্তরিত রেজাল্ট দাখিল করতে হবে।

৭. এমফিল ও পিএইচডি কোর্সের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫ (স্কেল-৫)/প্রথম বিভাগ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.২ (স্কেল-৪)/৪.০ (স্কেল-৫)/প্রথম শ্রেণি থাকতে হবে। এমফিল পর্যায়ে আবেদনে বয়স অনূর্ধ্ব-৩৫ বছর এবং পিএইচডি পর্যায়ে বয়স অনূর্ধ্ব-৪৫ বছর।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সংশ্লিষ্ট https://support.most.gov.bd/en/login সাইটে পোস্ট করা যেতে পারে অথবা সাপোর্ট নম্বরে (+880 1713-157012, +880-1796-244-480) যোগাযোগ করা যেতে পারে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9