টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে

১০ জুন ২০২৪, ১০:৫৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
স্নাতকোত্তর করুন পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে

স্নাতকোত্তর করুন পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

পোল্যান্ডের ভিসটুলা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। ভিসটুলা বিশ্ববিদ্যালয়টি পোল্যান্ডের ওয়ারশ শহরে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির একটি নন পাবলিক বিশ্ববিদ্যালয়। ব্যবসা শাখায় উচ্চতর গবেষণায় কাজ করে প্রতিষ্ঠানটি। 

‘ভিসটুলা ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ’- এর আওতায় বিশ্বের ৭০ জন্য মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীকে দেয়া হবে যারা একাডেমিকে ভালো ফল অর্জন করেছে ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থেকে নেতৃত্বের গুণাবলী লাভ করেছে। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ জুলাই ২০২৪।

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। 
* আবাসন সুবিধা প্রদান করা হবে।
* স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
* বিশ্ববিদ্যলয়ের যেকোন ডিসিপ্লিনে পড়ার সুযোগ। 
* একডেমিক ভালো ফলের উপর রয়েছে আরো অনেক উপবৃত্তি।

সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক করুন পোল্যান্ডের ভিসটুলা বিশ্ববিদ্যালয়ে

যোগ্যতা
* পোল্যান্ডের শিক্ষার্থীরা এ বৃত্তির যোগ্য নন।
* আবেদনকারী শিক্ষার্থীর একাডেমিকে ৯০ শতাংশ নম্বর থাকতে হবে
* ভালো ফলধারী ও সহশিক্ষা কার্যক্রমে ‍যুক্ত থাকতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদান করতে হবে। আইইএলটিএসে ব্রান্ড স্কোর ৬ তুলতে হবে।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আরও পড়ুন: 

আবেদনে প্রয়োজনী ডকুমেন্ট
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট। 
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

৬ বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির ম…
  • ২৩ জুলাই ২০২৬
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত? জেনে নিন সম্ভাব্য কারণ
  • ২৩ জুলাই ২০২৬
দুর্গন্ধের উৎস খোঁজতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
  • ২৩ জুলাই ২০২৬
বিএমইউর ডক্টরস হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আব্দুল আউয়াল
  • ২৩ জুলাই ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ জুলাই ২০২৬
শিক্ষা অধিকার সংসদে ‘এডুএনভয়’ হিসেবে শিক্ষার্থীদের যুক্ত হও…
  • ২৩ জুলাই ২০২৬