স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে মরক্কো

০৬ মে ২০২৪, ০১:৪১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে মরক্কো

স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে মরক্কো © সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে  আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে মরক্কো সরকার। ২৪ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ মে পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের মরক্কো সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। এ ছাড়া বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদন ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সাটিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ডকপি শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে।

ভাষাগত যোগ্যতাসমূহ
* প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আরবি ও ফরাসি ভাষার ওপর গুরুত্ব দেওয়া হবে।

* সায়েন্স, টেকনিক্যাল ও ইকোনমিক ফিল্ডে পড়তে হলে শিক্ষার্থীদের ফরাসি ভাষা জানতে হবে। উল্লিখিত বিষয়গুলো ফরাসি ভাষায় পড়ানো হয়।

* আরবি ভাষা সাহিত্য এবং ইসলামিক স্টাডিজ আরবিতে পড়ানো হয়। এসব বিষয়ে পড়তে চাইলে প্রার্থীকে আরবি ভাষা জানতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ (ইংরেজিতে) দুই সেট আবেদন দাখিল করতে হবে। যেসব কাগজপত্র লাগবে—

১. সব পরীক্ষার সত্যায়িত সার্টিফিকেট ও মার্কশিট
২. জন্মসনদ
৩. পাসপোর্টের ফটোকপি
৪. মেডিকেল সার্টিফিকেট
৫. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৬. স্টাডি প্রোগ্রাম ও রিসার্চ পেপার অথবা থিসিস (গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য)।
৭. খসড়া থিসিস (ডক্টরেট প্রার্থীদের জন্য)।
৮. সম্প্রতি তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে মরক্কো সরকার

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের মরক্কো সরকারের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। এই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্যও সংগ্রহ করতে পারবেন। পরে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এই লিংকে আবেদন করতে হবে।

অনলাইনে ফরম পূরণ–সম্পর্কিত কোনো সমস্যার জন্য scholar.banbeis@gmail.com ঠিকানায় মেইল করা যাবে। এরপর আবেদনপত্রের হার্ডকপি সচিবালয়ে অফিস চলাকালে ২ নম্বর গেট–সংলগ্ন অভ্যর্থনা কক্ষে জমা দিতে হবে। খামের ওপর প্রেরক, প্রাপক, আবশ্যিকভাবে আইডি/ ট্র্যাকিং নম্বর এবং প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: কানাডায় ফেলোশিপে পোস্টডকের সুযোগ, বছরে দেওয়া হবে ৫৬ লাখ টাকা

কোনো প্রার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স/ ডক্টরাল যেকোনো একটি প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে। এ ছাড়া পূরণ করা তথ্য ছক ও ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য সাটিফিকেট/মার্কশিট ও অন্যান্য যাবতীয় ডকুমেন্টের হার্ডকপি এবং পুলিশ ক্লিয়ারেন্সের হার্ডকপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে কোনো আবেদন বিবেচনা করা হবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন লিংকে আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৪, বিকেল ৪টা। আবেদনের হার্ডকপি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ মে ২০২৪, বেলা ৩টা ৩০ মিনিট।

নিজেদের রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণ…
  • ১২ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ১২ মার্চ ২০২৬
সংসদ অধিবেশনে থাকবেন শহীদ আবু সাইদের বাবা ও নাফিজকে বহনকারী…
  • ১২ মার্চ ২০২৬
লেবাননের রাজধানীর একটি অংশকে গাজার মতো বানানোর হুমকি ইসরায়ে…
  • ১২ মার্চ ২০২৬
বগুড়া ও শেরপুরের স্থগিত দুই আসনে প্রবাসীদের পোস্টাল ব্যালট …
  • ১২ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081