স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, সঙ্গে থাকছে ৩৬ লাখ টাকা

২৮ মার্চ ২০২৪, ০১:০২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি

স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি © সংগৃহীত

যুক্তরাজ্যে প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করা যায়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। থিংক বিগ হচ্ছে তেমনি একটি স্কলারশিপ। ‘থিংক বিগ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ৬৫০০ থেকে ২৬ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করা হবে। স্নাতকোত্তরের মেয়াদ ১ বছর। স্নাতকোত্তরে আবেদনের শেষ সময় ২৯ এপ্রিল ২০২৪।

উচ্চশিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাজ্যে। প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসে দেশটিতে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্য বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। শুধুমাত্র মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ - ইয়ুথ অপরচুনিটিস

সুযোগ-সুবিধাসমূহ:
* স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকা) প্রদান করা হবে। 
* জীবনযাত্রার খরচ ( ৩ হাজার পাউন্ড) প্রদান করবে। 
* আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে, সঙ্গে প্রায় ৭ লাখ টাকা

আবেদনের যোগ্যতা:
* যুক্তরাজ্যের বাইরের নাগরিক হতে হবে।
* ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বাদে যে কোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
* স্নাতকের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 
* স্নাতকোত্তরে জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজিতে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে।

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন  

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9