হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস

১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

সেঞ্চুরিতে তাওহীদ হৃদয় যেন এখন একরকম অভ্যস্ত। একের পর এক শতরান, আর প্রতিবারই সেই চেনা উদ্‌যাপন—হেলমেট খুলে ব্যাটের আগায় তুলে ধরা। সিলেটে ডাবল সেঞ্চুরির পর এবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিন অঙ্ক ছুঁলেন হৃদয়। তবে কেবল ব্যক্তিগত মাইলফলকই নয়, লিটন দাসকে সঙ্গে নিয়ে গড়েছেন ইতিহাসও। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের প্রথম শতরানের জুটি এখন তাদের। সবমিলিয়ে শুরুতে ধুঁকতে থাকা বাংলাদেশকে দুজন মিলে নিয়ে গেছেন শক্ত অবস্থানে।

শুরুটা অবশ্য মোটেও স্বস্তির ছিল না বাংলাদেশের। মাত্র ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। এমন পরিস্থিতিতে উইকেটে এসে দায়িত্ব নেন হৃদয়। তানজিদ হাসানের সঙ্গে তার জুটিতে আসে ৯৯ রান। এই জুটিতে ভেঙেছিল ২২ বছর আগে হান্নান সরকার ও হাবিবুল বাশারের গড়া ৮৪ রানের রেকর্ড। তবে সেই রেকর্ড বেশিক্ষণ টেকেনি। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে হৃদয় ও তানজিদের রেকর্ডও ছাড়িয়ে যান হৃদয় ও লিটন।

বাংলাদেশ দুই শ রান পেরিয়েছিল আগেই। এবার হৃদয় ও লিটনের জুটিও ছাড়িয়ে গেল তিন অঙ্কের ঘর। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথম প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের কোনো জুটি এক শ রানের মাইলফলক স্পর্শ করল। তাদের ব্যাটে ভর করে তিন শ রানের পথ পেরিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৯ রান। ১৩২ রানে অপরাজিত হৃদয়ের পথ ধরে লিটনও (৮৯) সেঞ্চুরির পথেই এগিয়ে চলছেন। 

এদিকে লিটন ও হৃদয়ের জুটিতে এসেছে নতুন রেকর্ডও। দেশের মাটিতে কিংবা দেশের বাইরে—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা। এর আগে এই রেকর্ড ছিল জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের দখলে। ২০২৪ সালে মিরপুরে তাদের গড়া ১৩৮ রানের জুটিই ছিল এতদিন সর্বোচ্চ।

উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950