আফগানদের কাছেও সেই পুরোনো সমস্যা, কী বলছেন হৃদয়?

২২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার পুরোনো চিত্র থেকে বের হতে পারেনি তাওহীদ হৃদয়ের দল। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর এবার আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচ শেষে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে অন্তত ১০০ রান কম করার আক্ষেপ প্রকাশ করেছেন অধিনায়ক হৃদয়।

লিটন দাসের চোটের কারণে এই সিরিজে নেতৃত্ব দেওয়া হৃদয় মনে করেন, টপ-অর্ডারের ব্যর্থতাই দলের হারের অন্যতম প্রধান কারণ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি বলতে আমরা একই ভুল বারবার করছি। ব্যাটিং ইউনিট আবারও ভুল করেছে। শুরুতেই আমরা কিছু উইকেট হারিয়ে ফেলি। এটাই হারের মূল কারণ। এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তবে টপ অর্ডারের কলাপ্সই মূল কারণ। আমরা এটা নিয়ে কাজ করব।’

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজের ভুলগুলো শুধরে নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন বলে মনে করেন তিনি।

হৃদয়ের ভাষ্য, ‘এই সিরিজ থেকে আসলে শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। ব্যাটিংয়ে, এমনকি ফিল্ডিংয়েও আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমাদের হাতে সময় আছে। এশিয়া কাপ আবার আমাদের দেশেই হবে। আশা করি ঘুরে দাঁড়াব।’

ব্যাটিংয়ের ব্যর্থতা বোঝাতে গিয়ে ৪০-৫০ রানের ঘাটতির কথা নয়, বরং আরও বড় ব্যবধানে পিছিয়ে থাকার কথা উল্লেখ করেছেন হৃদয়। তার মতে, ব্যাটিংয়ের জন্য সহায়ক উইকেটে দলের সংগ্রহে অন্তত ১০০ রান বেশি থাকা উচিত ছিল।

তিনি বলেন, ‘৪০-৫০ রান না। আমরা অন্তত ১০০ রান কম করেছি। এটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো উইকেট। টপ অর্ডার থেকে বড় রান করতে হবে।’

ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
অসুস্থ বাবা-বোনকে দেখতে গিয়ে হাসপাতালের বারান্দা থেকে পড়ে শ…
  • ১১ নভেম্বর ২০২৬
পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি রাকাবুমিং রাকা
  • ১১ নভেম্বর ২০২৬
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
  • ১১ নভেম্বর ২০২৬
সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫, সাত দিনের রিমান্ড আবেদন
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিতে পারে’ বক্তব্য নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950