স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে খলিফা বিশ্ববিদ্যালয়

২৪ মার্চ ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে খলিফা বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে খলিফা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনা দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৪।

দেশটির আমীর খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিশ্ববিদ্যালয়টি আবু ধাবি শহরের শারজাহতে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে উচ্চশিক্ষার এ প্রতিষ্ঠানটি ওয়ার্ড র্যাংকিংয়ে ১৮১ তম স্থান অর্জন করে।

‘খলিফা বিশ্ববিদ্যালয়’ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পছন্দের যেকোন বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে স্কলারশিপটিতে।
 
সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ।
* মাসিক উপবৃত্তি।
* স্বাস্থ্য ভাতা।
* গবেষণা ভাতা।
* আবাসন সুবিধা।
* ভ্রমণ ভাতা।
* খাবার ভাতা।
* ভিসা আবেদনের ফি। 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের আইসিসিআর বৃত্তি

যোগ্যতাঃ- 
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬.৫/স্যাট–এ স্কোর ১৫৫০/টোয়েফলে (ইন্টারনেট–বেসড টেস্ট) স্কোর ৯১ থাকতে হবে। 
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের ১১ বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই পড়ার সুযোগ

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* পূণাঙ্গ জীবন বৃত্তান্ত ।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পাসপোর্ট। 
* স্টেটমেন্ট অব পারপাস (SOP)। (৫০০ থেকে ১০০০ শব্দ)। 
* রিসার্চ প্রপোজাল।
* রেফারেন্স লেটার দুইটি।
* ইংরেজী ভাষা দক্ষতার সনদ। 

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে  ক্লিক করুন 

দলীয় প্রার্থীর বিপক্ষে ‘গোপন আলাপ’, বিএনপি নেতাকে শোকজ
  • ২২ আগস্ট ২০২৬
বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে যুবদল পদবঞ্চিত …
  • ২২ আগস্ট ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্য…
  • ২২ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আরাফ…
  • ২২ আগস্ট ২০২৬
পিএসসি দলীয়করণ করা হলে ছাত্রসমাজ মেনে নেবে না- শিবির সভাপতি…
  • ২২ আগস্ট ২০২৬
ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড
  • ২২ আগস্ট ২০২৬