স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে মনোনয়ন পেলেন ২২৯ বাংলাদেশি শিক্ষার্থী

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে মনোনয়ন পেলেন ২২৯ বাংলাদেশি শিক্ষার্থী

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে মনোনয়ন পেলেন ২২৯ বাংলাদেশি শিক্ষার্থী © সংগৃহীত

হাঙ্গেরি সরকারের ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৪-২৫’ কর্মসূচির আওতায় বাংলাদেশের ২২৯ (দুইশো ঊনত্রিশ) জন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে মনোনীত হয়েছেন। তাদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাঙ্গেরি সরকারের ’স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৪-২৫’ কর্মসূচির আওতায় স্নাতক পর্যায়ে ৮৪ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৮০ জন, ওয়ান টাইয়ার স্নাতকোত্তর পর্যায়ে ০৬ জন, নিউক্লিয়ার এনার্জিক্টিস-এ ৯ জন এবং পিএইচডি পর্যায়ে ৫০ জনসহ সর্বমোট ২২৯ (দুইশো ঊনত্রিশ) জন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে মনোনীত হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মনোনয়ন স্কলারশিপ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। হাঙ্গেরি কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীদের অনলাইন পরীক্ষা গ্রহণ করা হবে এবং অনলাইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ প্রদান নির্ধারিত হবে।   

মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে এই স্কলারশিপ চালু হয়। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন। 

এই স্কলারশিপের লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উৎসাহিত করা।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬