ইতালিতে ‘পলিসি লিডার ফেলোশিপ’, মাসে দেওয়া হবে ৩ লাখ টাকা

২৪ নভেম্বর ২০২৩, ১২:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM

© সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাঁচ অথবা দশ মাসের ফেলোশিপ প্রোগ্রামে-এ অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে ইতালির ইউরোপীয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট (ইইউআই)।  ”পলিসি লিডার ফেলোশিপ” এর আওতায় নির্বাচিতরা পালাজো বুওন্টালেন্টি - ফ্লোরেন্স, ইতালিতে অনুষ্ঠিতব্য এই ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।  বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ জানুয়ারি ২০২৪ ।

সুযোগ-সুবিধাসমূহ:
• মৌলিক অনুদান হিসেবে প্রতি মাসে  € ২,৫০০ (বাংলাদেশি টাকায় প্রায় ৩ লক্ষ টাকা) প্রদান করবে।
• স্বাস্থ্যবীমা প্রদান করবে।
• পারিবারিক ভাতা প্রদান করবে।
• আসা-যাওয়ার বিমান খরচ প্রদান করবে।

যোগ্যতাসমূহ:
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
• সকল জাতীয়তার মানুষ আবেদন করতে পারবেন।
• যারা সিভিল সার্ভিস, মিডিয়া, রাজনীতি এবং বেসরকারী সংস্থায় ক্যারিয়ার শুরু করতে চান বা করেছেন।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। ( টোফেল/আইইএলটিএস/টোইক/সিএই/বিইসি)। 

প্রয়োজনীয় নথি: 
• জীবন বৃত্তান্ত (সিভি)। (সর্বোচ্চ ৩ পেইজ)।
• সংক্ষিপ্ত জীবনী। (সর্বোচ্চ ২৫০ শব্দ)। 
• মোটিভেশন লেটার। (সর্বোচ্চ ১,০০০ শব্দ)।
• দুইটি রেফারেন্স লেটার। 
• কাজের পরিকল্পনা (সর্বোচ্চ ২৫০০ শব্দ)।
• সর্বোচ্চ শিক্ষাগত প্রশংসাপত্রের অনুলিপি।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। 
আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এমপির মধ্যস্থতা, ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ পুনঃ বিবেচনার…
  • ০৩ মে ২০২৬
ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে চান যবিপ্রবি কোষাধ্যক্ষ
  • ০৩ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার পাকা ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু
  • ০৩ মে ২০২৬
এনসিপি’র সমর্থনে ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তির’ আত্মপ্রকাশ
  • ০২ মে ২০২৬
‘যাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’— বিএনপি নেত্রীর বক্তব্যের প্র…
  • ০২ মে ২০২৬
খুবিতে ‘চা গরম’ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • ০২ মে ২০২৬