বছরে ৪৬ লাখ টাকাসহ হংকং-এ পিএইচডির সুযোগ, পাবেন ৩০০ জন

১৬ নভেম্বর ২০২৩, ০৯:২৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
হংকং-এ পিএইচডির সুযোগ

হংকং-এ পিএইচডির সুযোগ © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য হংকং এ রয়েছে উন্নত শিক্ষাব্যবস্থা। রয়েছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। পড়াশুনা শেষে রয়েছে চাকুরির সুযোগ। পাশাপাশি আছে স্কলারশিপের ব্যবস্থা। তেমনি একটি স্কলারশিপ হচ্ছে “ হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪“। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ।

যাদের স্বপ্ন কম খরচে বিদেশে উন্নতমানের উচ্চশিক্ষা অর্জন করা, তাদের জন্য হংকং হতে পারে জনপ্রিয় গন্তব্য। যার মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ প্রদান করে থাকে হংকং। এই ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রিতে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং। 

২০০৯ সালে হংকং-এর রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) দ্বারা প্রতিষ্ঠিত হয় হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৩০০ টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে৷ 
 
সুযোগ-সুবিধাঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি হিসেবে ৩৩১,২০০ হংকং ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৪৬ লক্ষ টাকা) প্রদান করা হবে। 
* একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা হিসেবে  13,800 হংকং ডলার  ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ ৯২ হাজার টাকা) প্রদান করা হবে। 
* এছাড়াও অধ্যায়নরত বিশ্ববিদ্যালয়গুলি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা  প্রদান করা হয়ে থাকে।

যোগ্যতাসমুহঃ-
যেসকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা সদ্য স্নাতকোত্তর শেষ করেছে এবং  ফুল-টাইম পিএইচডি হিসাবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে ।  
* প্রাতিষ্ঠানিক অসাধারনতা।
* ইংরেজি ভাষা দক্ষতার সনদ ( ILETS) । তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে এই ILETS এর প্রয়োজন নেই।
* গবেষণা ক্ষমতা এবং সম্ভাবনা থাকতে হবে। 
* যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।  
* নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে।  

স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন হংকংএ 

যে বিষয়গুলোতে আবেদন করতে পারবে শিক্ষার্থীরাঃ- 
বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং প্রযুক্তি, সেইসাথে মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষা।

আরও পড়ুন: ফ্রান্সে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে বাংলাদেশিদের পড়ার সুযোগ

নিম্নলিখিত আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ প্রদান করা হবেঃ- 
১. সিটি ইউনিভার্সিটি অফ হংকং।
২. হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়।
৩. লিংনান বিশ্ববিদ্যালয়। 
৪. চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং ।
৫. হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয় ।
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ।
৭. হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
৮. হংকং বিশ্ববিদ্যালয়। 

আবেদন প্রক্রিয়াঃ- 
আবেদনকারীদের অনলাইনে মাধ্যমে হংকং পিএইচডি-র জন্য একটি প্রাথমিক আবেদন  করতে হবে। 

আবেদন করতে এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

ফিফার কাছে বিশেষ আবদার আর্জেন্টিনার
  • ১৩ জুলাই ২০২৬
দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ভারী বৃষ্টি—গাড়ির সংকট আর জলাবদ…
  • ১৩ জুলাই ২০২৬
কেন জমে গিয়েছিল উত্তর মেরুর আগে দক্ষিণ মেরু, মিলেছে রহস্যের…
  • ১৩ জুলাই ২০২৬
টানা ভারী বর্ষণে ভোলার চরফ্যাশনে জনজীবন বিপর্যস্ত
  • ১৩ জুলাই ২০২৬
ইংল্যান্ড দলে বিবাদের গুঞ্জন, কোচের সমালোচনায় তারকা ফুটবলার
  • ১৩ জুলাই ২০২৬
জামায়াত এনসিপিকে গিলে ফেলেছে, নিজেরা বাঁচবেন নাকি বিএনপিকে …
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence