বিদেশে ৬০ হাজার ডলার পর্যন্ত স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

২৪ অক্টোবর ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM

© সংগৃহীত

ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য থাকছে ৬০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত স্কলারশিপ পাওয়ারও সুযোগ। তাই কীভাবে কানাডায় উচ্চশিক্ষার নেবেন সেই প্রক্রিয়া অনেকে জানার চেষ্টা করেন। সঠিকভাবে জানার সেই সুযোগ না থাকায় অনেকে দ্বিধায় ভোগেন

তাই সেসব শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিতে এডুকেশন কন্সালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল ‘কানাডা অ্যাপ্লিকেশন ডে’- এর আয়োজন করেছে।

আগামী ৩০ অক্টোবর তাদের ধানমণ্ডি অফিসে ও ১ নভেম্বর বনানী অফিসে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান আয়োজিত হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানতে পাবেন সে দেশে পড়াশুনার, স্কলারশিপ এবং পড়াশুনা পরবর্তী কাজের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ । আর তাদের এই দিকনির্দেশনা দেবেন শীর্ষস্থানীয় কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এছাড়া ওইদিন কোনো আবেদন ফি ছাড়াই শিক্ষার্থীরা পাবেন পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ।
এই আয়োজনের বিষয়ে পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, কানাডায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। পিএফইসি গ্লোবাল আয়োজিত ‘কানাডা অ্যাপ্লিকেশন ডে’ অবশ্যই তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

এই ইভেন্টে, শিক্ষার্থীরা অন-স্পট অ্যাপ্লিকেশনে করে পেয়ে যাবেন একটি স্মার্ট ওয়াচ। ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইএলটিএস এবং পিটিই কোর্সে ২৫ শতাংশ ছাড়। এ ছাড়া সকলের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।

স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬
ছোট্ট বেলার পুতুল খেলা নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’
  • ০৪ আগস্ট ২০২৬
‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার
  • ০৪ আগস্ট ২০২৬