উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ

২৫ আগস্ট ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিষয়টি জানিয়ে শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে চিঠিটি প্রকাশ করা হয়।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচারখ মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত সক্রিয় শিক্ষার্থীর সংখ্যা, জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির জন্য নির্বাচিত অথচ টাকা পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত এক্সেল শিটে শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী উপজেলা-থানাভিত্তিক তালিকা আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সফটকপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসিয়াল ইমেইল থেকে স্কিমের ইমেইলে ([email protected]) এবং স্বাক্ষরিত হার্ডকপি ডাকযোগে পাঠাতে বলা হলো। 

শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি পাঠানো কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না বলেও চিঠিতে বলা হয়েছে।

জনপ্রিয় গায়ক আসিফের গাড়িতে গুলি চালাল কারা, কী বলছে পুলিশ?
  • ২৪ অক্টোবর ২০২৬
এসআরবি-১৩-এর অভিযান: ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩
  • ২৪ অক্টোবর ২০২৬
বোনকে খুঁজে দেওয়ার কথা বলে পথ হারানো শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
  • ২৪ অক্টোবর ২০২৬
রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬