দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ দেবে টিআইবি

১৯ জুলাই ২০২৩, ০১:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ দেবে টিআইবি

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ দেবে টিআইবি © সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদানের লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভূমি ও নির্মাণ খাত এই পাঁচটি বিষয়ের যে-কোনো একটির ওপর প্রস্তাবনা আহ্বান করছে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই।

চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সম্মানী হিসেবে মোট এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। এ ছাড়া মাঠপর্যায়ের তথ্য অনুসন্ধান বা সংগ্রহের যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ খরচের টাকা প্রদান করা হবে। এ বছর প্রিন্ট ও ইলেকট্রনিক—দুটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করা হবে।

নিন্মোক্ত দুইটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করা হবে-

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ যে ৮ দেশে

প্রিন্ট মিডিয়া ফেলোশিপ: যে-কোনো বাংলা ও ইংরেজি জাতীয় এবং আঞ্চলিক দৈনিক সংবাদপত্রে ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক।

ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপ: বিটিভি, বেসরকারি টিভি চ্যানেলসমূহ এবং রেডিও- তে কর্মরত সাংবাদিক।

ফেলোশিপে আবেদনের যোগ্যতা ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানতে https://ti-bangladesh.org/ijf লিংকে ক্লিক করুন।

দেশের গহনাপ্রেমীদের জন্য সুখবর, স্বর্ণের দামে বড় পতন
  • ০৩ জুন ২০২৬
বাংলাদেশসহ ৬০ দেশে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ০৩ জুন ২০২৬
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন স্ত্রীও
  • ০৩ জুন ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ৯ জুন প…
  • ০৩ জুন ২০২৬
বিক্রি না হওয়া ঈশা খাঁ এখন পরিবারের বোঝা
  • ০৩ জুন ২০২৬
ইংলিশ লিগের এক ক্লাবের ১১ খেলোয়াড় থাকছেন বিশ্বকাপে, খেলবেন …
  • ০৩ জুন ২০২৬