অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, বছরে উপবৃত্তি ২৫ লাখ

১১ জুন ২০২৩, ০৯:২২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।“রোডস স্কলারশিপ“এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশ সহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  জুলাই-অক্টোবর ২০২৩ (বার্ষিক)।

রোডস স্কলারশিপ একটি প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। যা বিশ্বের বিভিন্ন প্রতিভাবান তরুণ-তরুণীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ সুবিধাসমূহ: 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে। 
* উপবৃত্তি হিসেবে বাৎসরিক ১৮,১৮০ পাউন্ড ( বাংলাদেশী টাকায় প্রায় ২৫ লক্ষ টাকা) প্রদান করবে।  
* এয়ার টিকিট এবং ভিসা ফি প্রদান করবে। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে। 

স্কলারশিপ

যোগ্যতাসমূহ: 
* আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছর বয়সী হতে হবে। 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ, আছে স্বাস্থ্যবিমাও

প্রয়োজনীয় নথিপত্র: 
* জীবন বৃত্তান্ত।
* জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি। 
* একাডেমিক সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ।
* সিভি/রিজিউম। 
* ইংরেজিতে দক্ষতা সনদ। ( আইইএলটি )। 
* রেফারেন্স লেটার।  

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন https://www.rhodeshouse.ox.ac.uk/scholarships/the-rhodes-scholarship/

হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950