বাংলাদেশি শিক্ষকদের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের সুযোগ

০২ এপ্রিল ২০২৩, ১২:৫৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
বাংলাদেশি শিক্ষকদের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের সুযোগ

বাংলাদেশি শিক্ষকদের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের সুযোগ © সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদিশ শিক্ষকরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইতোমধ্যে ২০২৩-২৪ সালের ফুলব্রাইট টিচিং এক্সিলেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্টে (ফুলব্রাইট টিইএ) আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আগামী ১১ এপ্রিল পর্যন্ত ফুলব্রাইট টিইএ–তে আবেদন করা যাবে। ওই দিন বাংলাদেশ সময় ৯টা ৫০ মিনিটের মধ্য আবেদন করতে হবে আগ্রহী ব্যক্তিদের।

এটি ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি প্রোগ্রাম। এ বৃত্তি পেলে ছয় সপ্তাহের জন্য শিক্ষকরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এটি একটি পেশাদার উন্নয়ন প্রোগ্রাম। 

এ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জানুয়ারিতে অথবা একই বছরের সেপ্টেম্বরে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্তরা। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে এবং স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করতে পারবেন।

আরও পড়ুন: আইইএলটিএস-স্যাট ছাড়াই যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ দেশের ৯ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

আবেদনের যোগ্যতা  

* মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের ইংরেজি, গণিত, বিজ্ঞান বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে।

* শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

* ইংরেজিতে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে।

* মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।

* বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে।

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট টিচিং এক্সিলেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্টে (ফুলব্রাইট টিইএ) আবেদন সম্পর্কে জানতে এখানে দেখুন

ChowdhuryKS@State.gov এ যোগাযোগ করতে পারেন আগ্রহী ব্যক্তিরা।

পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬
পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি …
  • ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৩ জুন ২০২৬