ঢাবিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বোর্ড বৃত্তির আবেদন শুরু

১৬ মার্চ ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ঢাবি

ঢাবি © সংগৃহীত

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে বোর্ড বৃত্তিপ্রাপ্ত (এইচ এস সি -২০২১) শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ মার্চ। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম বোর্ড বৃত্তির (এইচএসসি-২০২১) তালিকায় আছে সে সকল শিক্ষার্থীরা আগামী ১৫ মার্চ ২০২৩ তারিখ (বিকাল-৫:০০টা) থেকে ২২ মার্চ ২০২৩ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত অনলাইনে বোর্ড বৃত্তির আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ড বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা স্ব স্ব কলেজ থেকে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে প্রত্যয়ন পত্রের কপি, সংশ্লিষ্ট বোর্ডের গেজেটের কপি (যে পাতায় শিক্ষার্থীর নাম রয়েছে) শিক্ষার্থীর নিজ নামের ব্যাংক একাউন্টের চেক (MICR) পাতার কভার পেইজ এবং এইচ এস সি পরীক্ষার মার্কশিটের কপি বোর্ড বৃত্তির অনলাইন আবেদনের সাথে আপলোড করে দিতে হবে।

এছাড়া বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে। ব্যাংক একাউন্ট না থাকলে, অনতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা সম্ভব নয়।

শিক্ষার্থীদের বৃত্তির আবেদনের জন্য যেসব নির্দেশনা মানতে হবে:

১। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব থাকতে হবে।
২। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।
৩। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৪। শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সন ও প্রাপ্ত CGPA সঠিকভাবে পূরণ করতে হবে।
৫। বৃত্তির ক্যাটাগরি (মেধা/সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে।
৬। ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
৭। ব্যাংক হিসাবটি বর্তমানে সচল ‍(Active) থাকতে হবে।

বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign Up করার সময় প্রত্যেক শিক্ষার্থী তাদের স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ইমেইল এড্রেস অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যথায় আবেদন করতে পারবে না। যে সকল শিক্ষার্থীরা ইমেইল এড্রেস এখনও পায়নি তারা অতিদ্রুত স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট-এর সাথে যোগাযোগ করে ইমেইল এড্রেস সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

আবেদনের প্রক্রিয়া:

১) ইতোপূর্বে সাইন আপ করে না থাকলে সাইন আপ (Sign Up) বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান পূর্বক সাইন আপ করুন। সাইন আপ হয়ে গেলে/পূর্বে সাইন আপ করা থাকলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন (Login) করুন।

২) লগইন করার পর Dashboard-এ ক্লিক করে Apply for Scholarship-এ ক্লিক করতে হবে। এরপর আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

৩) তথ্য পূরণ শেষে সকল তথ্য সঠিক থাকলে "Submit to Scholarship Section" বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করুন। আবেদন সাবমিট না করলে আপনার আবেদনটি বিবেচনা করা হবে না।

ফরম পূরণ করতে কোন সমস্যা হলে বা এ সংক্রান্ত কোন প্রকার তথ্য প্রয়োজন হলে
শিক্ষা-৫ [কক্ষ নং- ২০৮(ক)] - মোবাইল নম্বর 01581846500 ( শুধু মাত্র অফিস চলাকালীন সময়ে [সকাল- ০৯.০০ টা থেকে বিকেল- ৪.০০ টা পর্যন্ত]) নম্বরে যোগাযোগ করুন। বিস্তারিত দেখুন এইখানে

স্ত্রী-তিন সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি চপ্পুকে গ্রেপ্তারের দাবি নাহিদের
  • ১৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ করলেন একমাত্র মুসলিম না…
  • ১৩ মার্চ ২০২৬
ইউএনওর রুম থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজপত্র ‘ছিনিয়ে নিয়ে গেল…
  • ১৩ মার্চ ২০২৬
নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার
  • ১৩ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতার আয়োজনে বাধা, তর্কাতর্কি থেকে হামলায় ব…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081