জামালপুর সীমান্তে ভারতীয় থান কাপড় জব্দ

২৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ PM
বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় থান কাপড়

বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় থান কাপড় © সংগৃহীত

জামালপুরের সীমান্তবর্তী মেকুরআলগা এলাকায় নৌকায় করে চোরাচালানের মাধ্যমে আনা ৯০ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে সাহেবের আলগা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ২৭২ মিটার কাপড় ও পরিবহনে ব্যবহৃত একটি নৌকা জব্দ করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামালপুর ৩৫ বিজিবি। 

এর আগে শুক্রবার রাতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর সাহেবের আলগা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় ও একটি নৌকা জব্দ করেন। জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুরআলগা এলাকায় নৌকাযোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান করা হচ্ছে এমন তথ্য পায় বিজিবি। পরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চোরাচালানের উদ্দেশ্যে আনা ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় ও পরিবহনে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950