স্কলারশিপে ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, সঙ্গে থাকছে ১১ লাখ টাকা

১৩ মার্চ ২০২৩, ০২:৪৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
স্কলারশিপে ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ

স্কলারশিপে ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের পড়ার সুযোগ  দিচ্ছে ফ্রান্সের প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ‘ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রাম আইডিইএক্স’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় আগামী ১০ মে।

১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তবে একাডেমিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে পরবর্তী বছরের বৃত্তি নির্ধারণ করা হবে। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন।

ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় একটি ফরাসি গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ
* শিক্ষার্থীদের বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* ভ্রমণ এবং ভিসা খরচের জন্য ১ হাজার ইউরো প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা
* বয়স অনূর্ধ্ব ৩০ হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ফরাসী মাটিতে এক বছরেরও কম সময়ের জন্য বসবাসকারী বিদেশী শিক্ষার্থী।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

স্কলারশিপ

প্রয়োজনীয় নথি
* পাসপোর্ট কপি।
* জন্মনিবন্ধন সার্টিফিকেট কপি।
* পাসপোর্ট সাইজ ছবি। 
* পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট।
* এসএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* এইচএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* স্নাতকের ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।

স্থায়ী বসবাসের সুযোগ
আপনি একটানা পাঁচ বছর বৈধভাবে থাকার পর স্থায়ী বসবাসের (পিআর) জন্য আবেদন করতে পারবেন। অবশ্য এ ক্ষেত্রে আরও কিছু শর্ত রয়েছে। 

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে https://www.universite-paris-saclay.fr/en/admission/bourses-et-aides-financieres/international-masters-scholarships-program-idex?fbclid=IwAR06Jux8t1n3vDd4cJhVq70qOYWSPT3FY2DebDL2Z_pD318qfSBRLRCssv8 

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬