বাংলাদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

০৬ মার্চ ২০২৩, ০২:১৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল।

গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) দক্ষিণ কোরিয়ার গোয়াংজু প্রদেশে অবস্থিত। এটি ১৯৯৩ সালে দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

দক্ষিণ কোরিয়ার একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির আওতায় টিউশন খরচ, আবাসন খরচ, গবেষণা ভাতা, স্বাস্থ্য বীমা, বিমান খরচ, খাবার খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। স্নাতকোত্তরের জন্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডির জন্য ৪ বছর সময় পাবেন।

Gwangju Institute of Science and Technology (1)

আবেদনের যোগ্যতা
• স্নাতকোত্ততরে জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতক ভালো ফলাফলধারী হতে হবে।
• পিএইচডি স্কলারশিপের জন্য অবশ্যই স্নাতকোত্তরে ভালো ফলাফলধারী হতে হবে।
• আবেদনকারীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
• আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ স্কোর তুলতে হবে।

স্কলারশিপ

সুবিধাসমূহ
• প্রতি সেমিস্টারে টিউশন ফি বাবদ ৩৪ লক্ষ ১৫ হাজার ওন দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ লক্ষ ৪৭ হাজার টাকা।
• স্নাতকোত্তরের শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি পাবে ১ লক্ষ ৪০ হাজার ওন (১০ হাজার টাকা) এবং পিএইচডির শিক্ষার্থীরা পাবে ২ লক্ষ ৯৫ হাজার অন্য (২১ হাজার টাকা)।
• আগের সেমিস্টারে সিজিপিএ ৩ এর উপর থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি বাবদ ১ লক্ষ ২০ হাজার ওন দেয়া হবে। বাংলাদেশি টাকায় প্রায় ৯ হাজার টাকা।
• রিসার্চ এসিস্ট্যান্টশিপ হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রায় ৪৮ লক্ষ ওন দেয়া হবে (৩ লক্ষ ৪৬ হাজার টাকা)।
• আর পিএইচডির শিক্ষার্থীদের দেয়া হবে ১ কোটি ২৩ লক্ষ ওন (প্রায় ৯ লক্ষ টাকা)।
• খাবার ভাতা বাবদ ১ লক্ষ ওন (৮ হাজার টাকা)।
• ৮০ শতাংশ স্বাস্থ্যবীমার খরচ বহন করবে।
• দেওয়া হবে বিমানে যাওয়ার খরচও।

আবেদন পদ্ধতি
আবেদন করতে ক্লিক করুন 

স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

অধিকাংশ শিক্ষার্থীর উচ্চশিক্ষা নেয়ার ক্ষেত্রে বেশি আগ্রহ থাকে উত্তর আমেরিকা, ইউরোপ অথবা অস্ট্রেলিয়ার ডিগ্রিগুলোর প্রতি। কিন্তু বর্তমানে অনেকে এখন উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়াকে বেছে নিচ্ছে কারণ দিন দিন দক্ষিণ কোরিয়া গবেষণা খাতে অনেক এগিয়ে যাচ্ছে।

এরিস্টোফার্মায় মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, সর…
  • ২৪ অক্টোবর ২০২৬
জামালপুর সীমান্তে ভারতীয় থান কাপড় জব্দ
  • ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
এনসিসিসি সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …
  • ২৪ অক্টোবর ২০২৬
উপনির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে…
  • ২৪ অক্টোবর ২০২৬
জাবিতে ক্যাবল চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ
  • ২৪ অক্টোবর ২০২৬