যুক্তরাষ্ট্রের সিইই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, ভাতাসহ আসা যাওয়ার-খরচ ফ্রি 

১৫ নভেম্বর ২০২২, ০৮:৪৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
যুক্তরাষ্ট্রের সিইই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ

যুক্তরাষ্ট্রের সিইই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ © সংগৃহীত

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে সুশীল সমাজের নেতৃত্ব বিকাশকল্পে কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামে অংশ নিতে বাংলাদেশিদের কাছ থেকে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ২০২৩-২৪ সালের জন্য সিইই প্রোগ্রামের আবেদন অনলাইনে করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ সালের কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামে বাংলাদেশসহ শতাধিক দেশের আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এর উদ্দেশ্য হলো শতাধিক দেশের জনগোষ্ঠীর ২১ থেকে ২৮ বছর বয়সী সুশীল সমাজ নেতৃদের জন্য পরিকল্পনা করা হয়েছে, যাতে তাঁরা নেটওয়ার্ক; সম্পর্ক ও জনকল্যাণে তথ্য ব্যবহারের শক্তিকে কাজে লাগিয়ে নাগরিক সংলাপ ও শান্তিস্থাপন, মুক্ত ও অংশগ্রহণমূলক সরকার; নারী ও জেন্ডার; অভিযোজন সক্ষমতা ও টেকসই উন্নয়ন এবং যুব সমাজের সক্রিয়তাসহ বিভিন্ন জরুরি সমস্যা নিরসনে সক্ষম হয়। এ কার্যক্রমের আওতায় পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রের একটি সুশীল সমাজ প্রতিষ্ঠানে তিন মাস হাতে-কলমে অনুশীলনের সুযোগ রয়েছে, তবে এটি একটি বছরব্যাপী প্রোগ্রাম।

আরও পড়ুন: শিল্পীদের মাস্টার্স-পিএইচডির জন্য বৃত্তি দেবে সরকার

কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) কার্যক্রমের লক্ষ্য হলো নেতৃত্বের বৃহত্তর ভূমিকা অনুধাবন, সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতামূলক নেতৃত্ব প্রদানে অংশগ্রহণকারীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বিশ্বব্যাপী সুশীল সমাজের জন্য উদ্ভাবনী পরিবেশ সৃষ্টিতে অংশগ্রহণকারী (ফেলোদের) ক্ষমতায়ন। পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে তিন মাসের হাতে-কলমে অনুশীলনের বাইরে এই কার্যক্রমের আওতায় রয়েছে নেতৃত্ব ও সামাজিক সক্রিয়তা, সেবা বিষয়ে শেখার সুযোগ, পরামর্শ দান ও ফেলোদের নিজ নিজ দেশে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অনলাইন ও মুখোমুখি প্রশিক্ষণ। সিইই একটি মেধাভিত্তিক কার্যক্রম।

আবেদনের যোগ্যতা
১.আবেদনকারীর বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
২.বাংলাদেশি নাগরিক (অন্যান্য দেশের জন্য সিইই ওয়েবপেজ দেখুন) হতে হবে।
৩.নিজ দেশে বসবাসরত ও কর্মরত। নিজ সম্প্রদায়ের পক্ষে কর্মরত উদ্বাস্তু অবস্থাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশেষ বিবেচনা নেওয়া যেতে পারে।
৪.নিজ দেশের সুশীল সমাজকে সহায়তা দিতে পেশাজীবন গড়ার লক্ষ্যে জনসমাজের অংশগ্রহণে পরিচালিত উদ্যোগে পেশাজীবী অথবা স্বেচ্ছাসেবী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫.আবেদনকালে ইংরেজিতে কথা বলা ও লেখার উচ্চ সক্ষমতা থাকতে হবে।
৬.২০২৪ সালে এই প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্রে থাকতে হবে।
৭.নিজ দেশে জনসমাজের অংশগ্রহণে পরিচালিত কোনো কমিউনিটি এনগেজমেন্ট প্রজেক্ট (সিইপি) সম্পন্ন করতে দেশে ফেরার অঙ্গীকার।
৮.যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অভিবাসী নন এবং গত তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করেননি।
৯.যুক্তরাষ্ট্র সরকারকর্তৃক অর্থায়িত কোনো বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এমন আবেদনকারীর নিজ দেশে অবস্থানের আবশ্যকীয় সময়সীমা অবশ্যই দুই বছর পূর্ণ হতে হবে।
১০.কার্যক্রম শেষে ন্যূনতম দুই বছরের জন্য নিজ দেশে ফেরার অঙ্গীকার।

আর্থিক সুবিধা
সিইই প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের একটি পূর্ণ অর্থায়ন প্রোগ্রাম। এর আওতায় জে-১ ভিসা সুবিধা, নিজ দেশ থেকে প্রোগ্রামের জন্য যুক্তরাষ্ট্র আসা-যাওয়ার ভ্রমণ খরচ দেওয়া হবে। এ ছাড়া বাসাভাড়া, খাবারসহ জীবনযাপনের ব্যয় নির্বাহে মাসিক ভাতা দেওয়া হবে। দুর্ঘটনা ও অসুস্থতাজনিত স্বাস্থ্য সুবিধাও আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে প্রোগ্রাম–সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে APPLY NOW-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (ওয়াশিংটন ডিসি সময়)।

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950