আইইএলটিএস ছাড়াই ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন কাতারে

০৭ অক্টোবর ২০২২, ০৯:০৫ AM
হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

প্রতি বছরই আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের দেয়া স্কলারশিপ তেমনই একটি। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল -ফ্রি স্কলারশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩।

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইসলামিক স্টাডিজ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, পাবলিক পলিসি, হেলথ এন্ড লাইফ সায়েন্স এবং এক্সিকিউটিভ এডুকেশনভুক্ত যে কোনো বিষয়ে পড়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতক করুন সৌদি আরবে

সুযোগ-সুবিধা:
• স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৫ হাজার কাতারি রিয়াল ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা)দেয়া হবে। 
• পিএইচডি শিক্ষার্থীদের প্রতিমাসে ৭ হাজার ৫০০ কাতারি রিয়াল ( বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা) দেয়া হবে। 
• বিবাহিতদের জন্য পারিবারিক আবাসনের ব্যাবস্থা।
• বিমানে যাতায়াতের খরচ।
• টিউশন ফি মওকুফ।
• কোনো আবেদন ফি নেই।
• আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।

New Project - 2022-10-07T090833-698

আবেদনের যোগ্যতা:
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
• স্নাতকে অধ্যায়নের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
• স্নাতকোত্তরের জন্য ভাল ফল সহ স্নাতকের সনদ থাকতে হবে।
• পিএইচডির জন্য অবশ্যই ভাল একাডেমিক স্কোর সহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
এছাড়াও বিভাগভেদে যোগ্যতার ভিন্নতা থাকতে পারে।

আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.hbku.edu.qa/en/admissions

জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ১৪ জুন ২০২৬
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা এক রেখায় আসছে: ববি হাজ্জাজ
  • ১৪ জুন ২০২৬
শাস্তিটা এভাবে না দিয়ে অনেক পন্থা ছিল: আরজে কিবরিয়া
  • ১৪ জুন ২০২৬
প্রাথমিকে ৪০ হাজার পদ শূন্য, জটিলতায় আটকে ৪৭ হাজার—কারণ জান…
  • ১৪ জুন ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে কত আবেদন পড়ল
  • ১৪ জুন ২০২৬
প্রাথমিকে শিক্ষক বদলি লোকালাইজ করে দেয়া হবে: ববি হাজ্জাজ
  • ১৪ জুন ২০২৬
×