বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৬ নভেম্বর ২০২১, ১২:৪৩ AM
বুয়েট ক্যাম্পাস

বুয়েট ক্যাম্পাস © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এবছর প্রিলিমিনারিতে অংশ নেয় ১৮ হাজার ৫ জন শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবে বুয়েটে পড়ার।

ভর্তি পরীক্ষার ফলাফল এবং বিস্তারিত তথ্যে দেখুন এখানে

ফলাফলে দেখা গেছে, বুয়েটের ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মেফতাহুল আলম সিয়াম। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৫০৬১৫। তাছাড়া আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে নাবিলা তাবাসসুম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৯০৩১৯। 

তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার তৃতীয় স্থান অধিকার করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী সিয়াম। এর আগে চলতি বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন সিয়াম।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬