ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা

২৩ জুন ২০২৬, ১০:৪৫ AM
মেদুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মেদুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা প্রায় ছয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
 
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুসলিমা খাতুন গত বছরের ৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি নিয়েছিলেন। ছুটি শেষে তিনি আর কর্মস্থলে ফেরেননি।

স্থানীয়দের দাবি, বর্তমানে তিনি সাইপ্রাসে অবস্থান করছেন। মুসলিমা খাতুন উপজেলার মেদুয়ারী গ্রামের বাসিন্দা এবং সাইপ্রাসপ্রবাসী রুবেল মিয়ার স্ত্রী। স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি বিদেশে গেছেন বলে এলাকায় আলোচনা রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২০৩ জন শিক্ষার্থী রয়েছে। অনুমোদিত শিক্ষকের সংখ্যা আটজন হলেও একজন মাতৃত্বকালীন ছুটিতে এবং অপর একজন দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় পাঠদান কার্যক্রমে চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির কয়েকজন সদস্য জানান, শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে প্রশাসনিক প্রক্রিয়া চলমান থাকায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল হক বলেন, মুসলিমা খাতুন গত বছরের ডিসেম্বরে এক মাসের চিকিৎসা ছুটি নিয়ে অদ্যাবধি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়েছে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন বলেন, প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, তাঁকে এ পর্যন্ত দুটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে তিনি কোনো জবাব দেননি। তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে জেনেছি। বিষয়টি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬