ঢাবি ‘ঘ’ ইউনিটেও প্রথম দারুন্নাজাতের রাফিদ

২৪ নভেম্বর ২০২১, ০১:০১ PM
রাফিদ হাসান সাফওয়ান

রাফিদ হাসান সাফওয়ান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৯.৮৭ শতাংশ। সে হিসেবে পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন।

আজ বুধবার দুপুর ১২টার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

প্রকাশিত এ ফলে মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন  রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান। ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ মিলে তার মোট প্রাপ্ত নম্বর ১০৫।

এর আগে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন তিনি।

ট্যাগ: ফলাফল
সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান 
  • ১৯ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর
  • ১৯ এপ্রিল ২০২৬
‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে এসএসসি পরীক্ষার্থীরা’
  • ১৯ এপ্রিল ২০২৬
সাজেদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন আগামীকাল পর্যন্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির বিডিএস প্রফের সময়সূচি প্রকাশ
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী ও জাইমাকে বাফুফেতে আমন্ত্রণ অধিনায়ক আফঈদার
  • ১৯ এপ্রিল ২০২৬