ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল দুপুর সাড়ে ১২টায়

২৪ নভেম্বর ২০২১, ০৮:১৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮২ হাজারের বেশি শিক্ষার্থী।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬