ঢাবির ‘গ’ ইউনিটে প্রথম তিনজনই ঢাকার

২৩ নভেম্বর ২০২১, ০৬:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলালে মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম তিনজনই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী আরাফাত সামির আবির। ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ মিলে তার মোট প্রাপ্ত নম্বর ১০৬।

‘গ’ ইউনিটে দ্বিতীয় হয়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান। এসএসসি-এইচএসসির জিপিএ মিলিয়ে তার মোট স্কোর ১০২.৭৫। আর তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কাজী হাসনা হেনা। ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ মিলে তার মোট প্রাপ্ত নম্বর ১০১.২৫।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘গ’ ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৩ হাজার ৩৪৭ জন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬