ঢাবির ‘গ’ ইউনিটে ফেল ৭৮ শতাংশ

২৩ নভেম্বর ২০২১, ১২:২৮ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় পাস করেছে ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৭৮.২৫ শতাংশই অকৃতকার্য হয়েছে। এ ইউনিটে গতবার পাসের হার ছিল ১৫.৪৯ শতাংশ।

গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এই ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন, তবে পরীক্ষায় অংশ নেন ২৩ হাজার ৩৪৭ জন।

ভর্তি পরীক্ষায় লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হন ৫ হাজার ৭৯ পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাচ্ছে। এছাড়া মুঠোফোনেও ফল পাওয়া যাচ্ছে। মুঠোফোনে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে  DU GA <roll no> টাইপ করে 16321 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আজ মঙ্গলবার দুপুর ১২টার পর ফল ঘোষণা করেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ‘গ’ ইউনিট পরীক্ষার সমন্বয়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মঈনসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬