ঢাবির ‘গ’ ইউনিটের ফল দেখবেন যেভাবে

২৩ নভেম্বর ২০২১, ০৮:৩৭ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

এদিকে, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও কলা অনুষদের ডিন অফিসে প্রদর্শিত করা হবে। 

তাছাড়াও ফল মুঠোফোনে দেখতে মেসেজ অপশনে গিয়ে  DU GA <roll no> টাইপ করে 16321 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে। 

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘গ’ ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষা দিয়েছেন। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬