ঢাবির ‘গ’ ইউনিটের ফল কাল

২২ নভেম্বর ২০২১, ১২:৫৫ PM
‘গ’ ইউনিটের ফল কাল

‘গ’ ইউনিটের ফল কাল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফল আগামীকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। দুপুরে সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘গ’ ইউনিটের ফল ওয়েবসাইটে আপলোডের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাল আনুষ্ঠানিকভাবে উপাচার্য মহোদয় ফল ঘোষণা করবেন।

এর আগে গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৷ ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষা দিয়েছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷

‘গ’ ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে৷ সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷

মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ ছিল৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পেয়েছেন শিক্ষার্থীরা।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬