ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু

২১ নভেম্বর ২০২১, ০৯:৫৫ AM
গার্হস্থ্য অর্থনীতি কলেজ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘গার্হস্থ্য অর্থনীতি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার (২১ নভেম্বর) থেকে ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে তারা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। 

একইসঙ্গে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের আজ (২১ নভেম্বর) থেকে ২৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

এছাড়া ভর্তি হতে আগ্রহী পাসকৃত সকল ছাত্রীকে আগামী ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কলেজ এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

এর আগে গত ১৭ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৬৫৫ আসনের বিপরীতে অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৫৪৫ জন। পাস করেছেন ৪ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৮১ দশমিক ০৬ শতাংশ। বাকি ১৮ দশমিক ৯৪ শতাংশ ফেল করেছেন।

গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহ হলো, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স। আর স্নাতক (সম্মান) শ্রেণির নির্ধারিত বিষয়গুলো হলো- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প (শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য), সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রিনিউরশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা। 

সৌদির সঙ্গে মিল রেখে ফেনীতে তিন পৃথক স্থানে ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেছে ৫ বাংলাদেশির: পররাষ্ট্র প্র…
  • ২০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে অন্তত ১৬ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • ২০ মার্চ ২০২৬
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
  • ২০ মার্চ ২০২৬
যে কারণে শিক্ষামন্ত্রীকে ‘ব্যর্থ’ বলছেন ঢাবি অধ্যাপক
  • ২০ মার্চ ২০২৬
ফিতরা কী, কীভাবে হিসাব করবো, কাকে দেবো?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence