টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলে বড় ভুল

২১ নভেম্বর ২০২১, ০৮:৪৪ AM
বুটেক্স লোগো ও ভর্তি পরীক্ষার্থী

বুটেক্স লোগো ও ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে বড় ধরনের ভুল করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসার পর ফল স্থগিত করে তা সংশোধন করা হয়েছে। তবে একদিনের জন্য মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গ হয়েছে।

তথ্যমতে, গত বুধবার (১৭ নভেম্বর) রাতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে বুটেক্স। ফল প্রকাশের পর থেকেই ফল নিয়ে গড়মিলের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। সব মহল থেকে অভিযোগ আসায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ফল স্থগিত করা হয়। এরপর শুক্রবার (১৯ নভেম্বর) সংশোধিত ফল প্রকাশ করে বুটেক্স।

শিক্ষার্থীদের অভিযোগ, সংশোধিত ফলে অধিকাংশ শিক্ষার্থীর মেধাক্রম পরিবর্তন হয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী প্রথম মেধাতালিকায় স্থান পেলেও দ্বিতীয় মেধাতালিকায় তাদের নাম আসেনি। ভর্তি পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ে বুটেক্স কর্তৃপক্ষের এমন অবহেলার কারণে অনেক শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ হয়েছে।

আরও পড়ুন: বুটেক্স ভর্তি পরীক্ষার ফলে গরমিলের অভিযোগ

বুটেক্স সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার্থীদের খাতার ক্রমিক নম্বর সংক্রান্ত সমস্যার কারণে একজনের প্রাপ্ত নম্বর আরেকজনকে দিয়ে দেয়া হয়েছিল। এর কারণেই মূলত এ ধরণের সমস্যার সৃষ্টি হয়েছে। ফল নিয়ে কাজ করা টেকনিক্যাল টিমের কারণে এই সমস্যা হয়েছে।

সূত্র আরও জানায়, প্রথম মেধাতালিকায় ৩ হাজার ১৬ জনের মধ্যে ১ হাজার ৮০০ ক্ষেত্রে ভুল ধরা পড়ে। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীকে আরেকজনের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করে নতুন মেধাতালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বুটেক্স ভর্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ

নাম প্রকাশে অনিচ্ছুক বুটেক্সের এক জ্যেষ্ঠ অধ্যাপক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, যে ভুলটি হয়েছে তার জন্য বুটেক্স কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছে। তবে ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এত বড় ভুলের কারণ খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। বিষয়টি নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে।

সার্বিক বিষয়ে জানতে বুটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দেয়ো হলেও তারা ফোন রিসিভ করেননি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close