বুটেক্স ভর্তি পরীক্ষায় তৃতীয় ন্যাশনাল আইডিয়ালের সুমাইয়া

১৮ নভেম্বর ২০২১, ১০:১৬ AM

© সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১৬ জন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এদিকে, প্রকাশিত এই ফলে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া রহমান নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার রোল নম্বর ১১৩০১৬ । তিনি রাজধানীর ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গত শুক্রবার (১২ নভেম্বর) ঢাকার মোট ৬টি কেন্দ্রে (বুটেক্স ক্যাম্পাস, ঢাকা সিটি কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মোহাম্মদপুর গভঃ কলেজ, বি.এ.এফ শাহীন কলেজ, ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬০০ আসনের বিপরীতে ১৪ হাজার ৯৭৭ জন পরিক্ষার্থী এবারের ভর্তিযুদ্ধে অংশ নেয়। প্র‍তিটি আসনের জন্য প্রায় ২৭ জন শিক্ষার্থী লড়াই করেছে এবার। ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল। আর সময় ছিল ২ ঘণ্টা।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬
শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই …
  • ২৩ জুন ২০২৬
ছয় মাস ধরে অনুপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
  • ২৩ জুন ২০২৬