বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন আজহারী

০৮ নভেম্বর ২০২৫, ০২:০২ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।আজ শনিবার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’

মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মানুষের ব্যাপক উপস্থিতি থাকায় বিভিন্ন মাহফিলে পদদলিত আহত হওয়ারও খবর রয়েছে। গত বছর যশোরে শহরতলি পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আজহারির মাহফিলে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে এ সময় পদদলিত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ৫ বছর বিরতি দিয়ে গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মাহফিল দিয়ে বিভাগভিত্তিক মাহফিল শুরু করেন আজহারী। এরপর পর্যায়ক্রমে সবগুলো বিভাগের বিভিন্ন শহরে মাহফিল করেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী ও চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেন ইসলামিক বক্তা। আজহারীর প্রতিটি ওয়াজেই সাধারণ জনগণের ঢল নামে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9