রাজধানীতে গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

০৮ নভেম্বর ২০২৫, ০৫:৩১ AM
সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ © সংগৃহীত

রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গির্জার মূল ফটকের স্টিলের পাতে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থল থেকে গির্জার ভেতর অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সেন্ট মেরিস ক্যাথিড্রালের প্রধান পুরোহিত ফাদার অ্যালবার্ট রোজারিও বলেন, একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেটা গেটের বাইরে। আরেকটা ককটেল গেটের ভেতরে ফাটানোর চেষ্টা করা হয়, কিন্তু ফাটেনি। ঘটনার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে, তারা এসেছেন।

এর আগে গত অক্টোবর মাসে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চেও বোমা হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত সে ঘটনার তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানা গেছে।

ট্যাগ: ককটেল
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬