ভারতের মাটিতে রয়েল গ্লোবাল কুইনের খেতাব জিতলেন বাংলাদেশের পালামা

২৪ মে ২০২২, ১১:৫০ AM
বিজয়ী পালামা আহমেদ

বিজয়ী পালামা আহমেদ © সংগৃহীত

তিনটি দেশের প্রতিযোগীদের হারিয়ে ভারতের মাটিতে রয়েল গ্লোবাল কুইনের মুকুট লাভ করছেন বাংলাদেশের পালামা আহমেদ। ভারতের মুম্বাইয়ে ক্লাব এমেরাল্ডে আয়োজিত এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার এটি ছিল দ্বিতীয় আসর। গত বছরের সাফল্যের পর এ বছর গত ১৯ থেকে ২১ মে আয়োজন করা হয় এর দ্বিতীয় আসর। এবারের প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ ও দুবাইয়ের প্রতিযোগীরা অংশ নেন।

পালামা আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ বিভাগের শিক্ষার্থী  ছিলেন। ত্রিশ বর্ষীয়া এই নারী শখের মডেলিং করলেও পেশাগত জীবনে তিনি একটি পান কেন্দ্রিক সৃজনশীল ব্যবসায় উদ্যোক্তা। বেশ কিছু দিন করপোরেট খাতে চাকরির পর তিনি দুই বছর আগে পান টেম্পটেশন্স নামে একটি অভিনব উদ্যোগ শুরু করেন। তিনি এই প্রতিযোগিতায় র‍্যাম্প ওয়াক ছাড়াও ট্যালেন্ট রাউন্ড, প্রশ্নোত্তর পর্ব ও ন্যাশনাল কস্টিউম রাউন্ডে সর্বোচ্চ স্কোর পেয়ে মুকুট অর্জন করেছেন।

নিজের অনুভুতি জানিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে পালামা আহমেদ বলেন, ‘আমি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি এবং প্রত্যেক নারীরই তার নিজস্ব পরিচয় এবং স্বপ্ন নিয়ে বেঁচে থাকার স্বাধীনতা থাকা উচিত। মিস এবং মিসেস রয়েল গ্লোবাল কুইনের ধারণাটি নারীর ক্ষমতায়নের সাথে সম্পর্কিত যা আমাকে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে আরও অনুপ্রাণিত করেছে।

এই অনুষ্ঠানের প্রত্যেকটি রাউন্ডে বহুমুখী প্রতিভা ও যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে যা ছিল বেশ চ্যালেঞ্জিং। একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত। আমি ‘Studio Visage’ এর সুমন হোসেন  এবং ডাঃ নীলম পারাদিয়াকে এমন একটি চিন্তাশীল অনুষ্ঠান পরিচালনার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ড. নীলম পারাডিয়া জানান, বিভিন্ন দেশের প্রতিযোগিদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা সব ধর্ম ও জাতির মানুষের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে চান । তিনি এও বলেন, এই প্রতিযোগিতার উদ্দেশ্য নিছক সৌন্দর্যই-বন্দনা নয়, বরং নারীকে উদ্‌যাপন করা, নারীর শক্তিকে অভিনন্দিত জানানো। আমরা মডেল নয়, রোল মডেলের সন্ধান করছি।

এছাড়াও বাংলাদেশ থেকে এ অনুষ্ঠানের পরিচালনা ও অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে ছিলেন ‘Studio Visage’ এর সুমন হোসেন।

 
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬