নগর পরিকল্পনা সম্মাননা পেলেন চুয়েট শিক্ষক শাহজালাল

২৬ ডিসেম্বর ২০২১, ০৯:০৪ PM
নগর পরিকল্পনা সম্মাননা পেলেন চুয়েট শিক্ষক শাহজালাল

নগর পরিকল্পনা সম্মাননা পেলেন চুয়েট শিক্ষক শাহজালাল © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক নগর পরিকল্পনা সম্মাননা পেয়েছেন। সারা দেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদ ও সাংবাদিকদের মধ্যে ছয়জনকে এ বছর এই সম্মাননা পদক দেওয়া হয়।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) বিআইপি সম্মাননা পদক ২০২১ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সেরাদের সেরা হয়ে তাক লাগাল চুয়েট

রাজধানীর বাংলামোটরে সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক পরিকল্পনা পেশা ক্যাটাগরিতে সম্মাননা পান।

পরিকল্পনা পেশা, শিক্ষা গবেষণা ও নগর সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানকে বিশেষ স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে সংগঠনটি প্রথমবার এ ধরনের সম্মাননার আয়োজন করে।

আরও পড়ুন: চুয়েট থেকে দীপ্তর ইন্টেলে যাওয়ার গল্প

দেশের সব পরিকল্পনা পেশাবিদদের মধ্যে মো. শাহজালাল মিশুক, সালমা এ শফী ও মো. আশরাফুল ইসলামকে এ সম্মাননা দেওয়া হয়। তাদের সম্মাননা সনদের পাশাপাশি ৫০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়।

আরও পড়ুন: মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি, এবার চুয়েট শিক্ষার্থী বহিষ্কার

নগর পরিকল্পনা সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত শাহজালাল মিশুক বলেন, সৃষ্টিকর্তার কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। এ অর্জন আমি চুয়েট পরিবারকে উৎসর্গ করতে চাই। আশা রাখছি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬