বিশ্বের প্রভাবশালী ২৫ নারীর তালিকায় আফগান স্কুলছাত্রী

০৪ ডিসেম্বর ২০২১, ০৯:১৭ PM
সোতুদা ফোরোতান

সোতুদা ফোরোতান © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যানসিয়াল টাইমস ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ২৫ নারীর তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছে আফগানিস্তানের ১৫ বছর বয়সী সোতুদা ফোরোতান নামে এক স্কুলছাত্রী।

নারী শিক্ষা নিয়ে তালেবানের বিরুদ্ধচারণ করে জায়গা করে নিয়েছেন ওই শিক্ষার্থী। বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গেল আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর সেপ্টেম্বর এক ঘোষণায় তারা জানায়, ছেলেরা স্কুলে যেতে পারবে তবে যতক্ষণ পর্যন্ত না মেয়েদের জন্য আলাদা শ্রেণির ব্যবস্থা করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ৭-১২ বছর বয়সী মেয়েরা স্কুলে যেতে পারবে না। এই ঘোষণার বিরুদ্ধে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন মুখ খোলেন ফোরোতান। এক অনুষ্ঠানে তিনি তালেবান প্রশাসনকে মেয়েদের স্কুল যাওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন।

সেদিন প্রায় ২০০ মানুষের সামনে দেওয়া বক্তব্যে ফোরোতান বলেন, সব মেয়েদের হয়ে আজ একটি হৃদয়ের কথা বলতে চাই। আমরা সবাই জানি হেরাত হলো জ্ঞানের শহর... তাহলে কেন মেয়েদের জন্য স্কুল বন্ধ থাকবে।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সবাই এমন ঝুঁকি নিয়ে নারী শিক্ষা নিয়ে কথা বলায় ফোরোতানের প্রশংসা করেন।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬