গবেষণায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রবাসী বাংলাদেশি শিক্ষক

২৪ জুন ২০২১, ১০:২২ AM
জিনাত রেজা খান

জিনাত রেজা খান © সংগৃহীত

সম্মানজনক এক্সেমপ্লারি রিসার্চ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রবাসী বাংলাদেশি শিক্ষক জিনাত রেজা খান। বিশ্বের খ্যাতনামা ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পরিচালিত সংগঠন ‘ইউরোপিয়ান নেটওয়ার্ক ফর একাডেমিক ইন্টেগ্রিটি’ একাডেমিক নৈতিকতার প্রসারে অনন্য অবদান রাখা শিক্ষক কিংবা গবেষকদের প্রতিবছর এই সম্মাননা প্রদান করে থাকে।

দুবাইয়ের ইউনিভার্সিটি অব ওলংগংয়ের সহকারী অধ্যাপক জিনাত খান সাইবার নৈতিকতা ও তথ্যবিজ্ঞান বিষয়ে পাঠদান করেন। তিনি দুই যুগের বেশি সময় ধরে একাডেমিক নৈতিকতাবিষয়ক গবেষণা ও এর প্রসারের সঙ্গে জড়িত।

ইউএইতে একাডেমিক নৈতিকতাবিষয়ক গবেষণায় জিনাত খানকে অগ্রগামী হিসেবে বিবেচনা করা হয়। ২০১৪ সালে নৈতিকতাবিষয়ক গবেষণার ওপর তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।

মধ্যপ্রাচ্যে তিনি প্রায় ২০ বছর ধরে শিক্ষকতা করছেন। এ ছাড়া তিনি ২০০৫ সাল থেকে একাডেমিক নৈতিকতাবিষয়ক গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ের ওপর জিনাতের প্রায় ৮০টি গবেষণাপত্র রয়েছে, যা বিভিন্ন আন্তর্জাতিক সাময়িকী ও বইয়ে প্রকাশিত হয়েছে। ইউএইতে একাডেমিক নৈতিকতাবিষয়ক গবেষণায় অগ্রগামী প্রতিষ্ঠান সেন্টার ফর একাডেমিক ইন্টেগ্রিটি ইন দ্য ইউএইর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

সমাজের সব শ্রেণির মানুষের পড়াশোনার অধিকার রয়েছে উল্লেখ করে জিনাত রেজা খান বলেন, পড়াশোনা অথবা শিক্ষাগ্রহণের সঙ্গে নৈতিকতার চর্চা না থাকলে মানুষের জ্ঞান কিংবা দক্ষতা অর্থহীন হয়ে পড়ে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬